খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মিনু – দৈনিক গণঅধিকার

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মিনু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:০৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশের কোথাও নেই। ভারতেও নেই, সিঙ্গাপুরেও নেই। তার চিকিৎসা শুধু পৃথিবীর কয়েকটি জায়গায় আছে। তাকে হত্যার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। তার (খালেদা) কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।’ রোববার ৯ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল