খাসির মাংস থেকে গন্ধ দূর করার উপায় – দৈনিক গণঅধিকার

খাসির মাংস থেকে গন্ধ দূর করার উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ৪:৪৯
সোমবার (১৭ জুন) ঈদুল আজহা। শেষ সময়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত সবাই। গরুর পাশাপাশি খাসিরও নানা পদ থাকবে ঈদের বিশেষ মেন্যুতে। কিন্তু খাসির মাংস অনেকে খেতে চান না গন্ধের ভয়ে। মূলত ছাগল বা খাসির খাবারের উপকরণ থেকে আসে এই গন্ধ। খাসির মাংসে এই গন্ধের অন্যতম উৎস ঘাস, লতাপাতায় অবস্থিত ক্লোরোফিল। কিছু কৌশলের সাহায্যে মাংস থেকে এই গন্ধ দূর করতে পারেন। রান্না শুরু করার আগে লবণ-পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে ধুয়ে নিন মাংস। মাংস থেকে অতিরিক্ত চর্বি ফেলে দিলেও কমে যাবে দুর্গন্ধ। এই চর্বিতেই মূলত গন্ধটা বেশি থাকে। ১ কেজি মাংস রান্নায় একটি স্টার মসলা দিন। গন্ধ থাকবে না। রান্নার আগে মাংসে লেবুর রস মিশিয়ে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। আট কাপ পানির সঙ্গে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে ১ কেজি মাংস ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর ভালো করে ধুয়ে তারপর রান্না করুন। হলুদ, মরিচ, লবণ, গরম মসলা ও টক দই দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন ফ্রিজে। ৮ ঘণ্টা পর রান্না করুন। স্টেক, স্যুপ বা কাবাব বানাতে চাইলে প্রথমে হাঁড়িতে পানি বসিয়ে দিন। তারপর গরম মসলা, অল্প করে হলুদ, শুকনো কমলার খোসা, লবণ দিয়ে ১০–১৫ মিনিট মাংস হালকা সেদ্ধ করে নিলেই গন্ধ দূর হয়ে যাবে। ময়দা দিয়ে ৩০ মিনিট মেখে রাখুন মাংস। এরপর ধুয়ে রান্না করুন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন