গণমিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন? – দৈনিক গণঅধিকার

গণমিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৩ | ৭:১০
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় আগামীকালের গণমিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। বিএনপি সমমনা দলগুলোর নেতারাও কর্মসূচি পালন করবেন। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ‍পৃথকভাবে কর্মসূচি পালন করবে। উত্তরের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দক্ষিণের গণমিছিলেন নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে। ঢাকা উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আবুল খায়ের ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, জহিরুল হক শাহজাদা মিয়া, ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন সম্পাদক কায়সার কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দীকি। এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন ভিপি, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, মঈনুল ইসলাম খান শান্ত, যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ অসীম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, শিরিন সুলতানা। এ গণমিছিল সমন্বয় করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঙ্গে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক, সহ-সম্পাদক এবং নির্বাহী সদস্যরা সুবিধা মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিলে অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল