গরিবের হক আদায়ে রাজবাড়ির একইস্থানে ৩২ পশু কোরবানি – দৈনিক গণঅধিকার

গরিবের হক আদায়ে রাজবাড়ির একইস্থানে ৩২ পশু কোরবানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১১:৪৩
ঈদের আনন্দ ভাগাভাগি এবং সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের হক আদায়ে একইস্থানে ১২ টি গরু ও ২০ টি খাসিসহ ৩২ টি পশু কোরবানি দিয়েছেন রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের মানুষ। সোমবার (১৭ জুন) সকালে ঈদের নামাজ আদায় শেষে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বাসিন্দারা এক সঙ্গে ১২ টি গরু ও ২০ টি খাসি কোরবানি করেন। অনেকে আবার মাংস কাটায় অংশ নিয়েও পান ভাগ। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামানিকের নেতৃত্বে করা হয় এ আয়োজন। সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের নামের তালিকা করেন তারা। মাংস কাটা সম্পন্ন হলে মেপে প্যাকেট করে তালিকা অনুযায়ী, গ্রামবাসীসহ আশপাশ থেকে আসা গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এই বোয়ালমারি গ্রামের মানুষ প্রামানিক বাড়ীর পুকুর চালায় এক সঙ্গে পশু কোরবানি করে আসছেন। মাংস নিতে আসা অনেকে বলেন, মাংস কিনে খাওয়ার সার্মথ্য নাই বিধায় এখান থেকে কোরবানির মাংস নিতে এসেছেন এবং প্রায় প্রতিবছর এখানে আসেন। এখানে এক সঙ্গে অনেকগুলো কোরবানি হয়। যারা কোরবানি দিয়েছেন তারা বলছেন, এর মাধ্যমে তারা এক ধরনের তৃপ্তি পান। তেমনি অসহায় গরিব মানুষগুলো আনন্দ পায়। পুকুরে সব পাশেই দলে দলে ভাগ হয়ে গরু বা খাসি কোরবানির পর চামড়া ছাড়ানো, মাংস কাটা ও ভাগের কাজ করেন অনেকে। এটা দেখতেও ভাল লাগে। কোনো অভিজ্ঞতা না থাকলেও তারা সারাদিন এ কাজ করে যাচ্ছেন। দিন দিন তাদের এখানে কোরবানির পশুর সংখ্যা বাড়ছে। আশপাশের সমাজ বা এলাকায় তাদের মতো এক সাঙ্গে পশু কোরবানি করলে সমাজের অসহায় গরিব মানুষগুলো কিছু মাংস পেতো। অনেকের উচ্চ মূল্যের মাংস কেনার ক্ষমতা নাই। তাই অনেকে গরু ও খাসির একটু মাংসের জন্য এই দিনটির আশায় থাকেন। খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান বলেন, ঈদের নামাজ আদায় শেষে তাদের গ্রামের সবাই প্রামানিক বাড়ীর পুকুর চালায় কোরবানির পশু এনে কোরবানি করেন। এখানে যারা মাংস কাটার কাজ করে তাদের কেউ পেশাদার কসাই না। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আবার কেউবা দিনমজুর। ঈদের আনন্দ এক সঙ্গে ভাগাভাগি করে নিতে সবাই এক হয়ে এ কাজ করছেন। গরিব মানুষের হক পূরণ ও ঈদের দিনে সবাইকে খুশি করতে তাদের এই আয়োজন। আগামী দিনে পশু কোরবানির পরিসর আরও বাড়বে তিনি আশাবাদী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার