গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
৪:০২ অপরাহ্ণ

গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:০২
নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক তৌফিক আহামেদ। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের জব্বার আলীর ছেলে। অন্যজন একই শাখার সাবেক ম্যানেজার আমিরুল ইসলাম। তিনি বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে। দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুরি দেখিয়ে দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট দুই লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় মামলা (নম্বর ১৩) করা হয়। পরে বিশেষ মামলাটি (নম্বর ০৮/২০১৯) দুদকের সাবেক সহকারী পরিচালক নুরুল ইসলাম তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিপি আবুল কাশেম জানান, রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে রায় কার্যকর করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।