চট্টগ্রামে ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড – দৈনিক গণঅধিকার

চট্টগ্রামে ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ১১:১৮
ঢাকা ব্যাংকের ৫২ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় পেনিনসুলা স্টিল মিলস্ লিমিটেডের মালিক জাফর আলম এবং তার পরিবারের আরও তিন সদস্যকে পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৯ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। সাজার আদেশ হওয়া বাকি তিন জন হলেন- জাফর আলমের স্ত্রী রাশেদা জাফর, ছেলে জুনায়েদ আলম এবং জাফরের ভাই আবু আলম চৌধুরী। তারা নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার বাসিন্দা। এ ছাড়া জাফর আলম শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রামের খাতুনগঞ্জ ঢাকা ব্যাংক শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাখাওয়াত হোসেন ২০২৩ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম অর্থঋণ আদালতে জারি মামলাটি দায়ের করেন। ৫১ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকা আদায়ের জন্য এ মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে জানা গেছে, জারি মামলায় ডিক্রিকৃত টাকা আদায়ে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা না পাওয়ায় তা সম্ভব হয়নি। আদালতের বেঞ্চ সহকারী বলেন, ‘অর্থঋণ আদালতে ঢাকা ব্যাংকের দায়ের করা জারি মামলায় আজ চার ঋণখেলাপির বিরুদ্ধে পাঁচ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। টাকা আদায় না হওয়া পর্যন্ত এ জারি মামলা চলমান থাকবে।’ দীর্ঘ ২৩ বছরের পুরনো চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলে অবস্থিত জাফর আলমের প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ রয়েছে কমপক্ষে ৩০০ কোটি টাকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন