চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আরও খবর
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস
অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন সহ মোটরসাইকেল আরহিক আটক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে হেরোইন পাচারের সময় পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ মে) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে বুধবার (তেসরা মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিশেষ টহল দল। অভিযানের সময় চোরাকারবারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও ৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।বিজিবি জানায়, বুধবার রাতে রহনপুর ব্যাটালয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ সীমান্ত এলাকার তাহাখানায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে চোরাকারবারী সন্দেহে চ্যালেঞ্জ করা হয়। পরে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরবর্তীতে টহল দল তাদের ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫ কেজি হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করে।রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটি এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হয়।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।