ঝালকাঠিতে সাংবাদিক মারধরের ঘটনায় কনস্টেবল বরখাস্ত – দৈনিক গণঅধিকার

ঝালকাঠিতে সাংবাদিক মারধরের ঘটনায় কনস্টেবল বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১১:১৯
ঝালকাঠির নলছিটি থানার অভ্যন্তরে আরিফুর রহমান নামে এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ জুন) রাতে নলছিটি থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য রেজানুন্নবী রাজুকে রাতেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। ভুক্তভোগী সাংবাদিক আরিফুর রহমান দৈনিক আমার সংবাদ পত্রিকার নলছিটির উপজেলা প্রতিনিধি। তিনি এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সাংবাদিক আরিফুর রহমানের চাচাতো ভাই শুক্কুর সরদারের বিরুদ্ধে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন তার স্ত্রী। খবর পেয়ে নলছিটি থানার এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল রেজানুন্নবী রাজু ঘটনাস্থলে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শুক্কুর সরদার ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সাংবাদিক আরিফুর রহমান থানায় গিয়ে তার চাচাতো ভাইকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাটি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে দুই পক্ষের আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে সালিশ-মীমাংসার সিদ্ধান্ত হয়। পরে ওসির কক্ষ থেকে বের হওয়ার পর ডিউটি অফিসারের রুমের সামনের বারান্দায় কনস্টেবল রেজানুন্নবী রাজু সাংবাদিক আরিফুর রহমানকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করে। তখন সে বলতে থাকে ‘তোর এত বড় সাহস, তুই থানায় এসে আমার নামে ওসির কাছে নালিশ করো? তোর মতো সাংবাদিকের হাত-পা ভেঙে দিলেও কিছু হবে না।’ এরপর কনস্টেবল রেজানুন্নবী রাজু সাংবাদিক আরিফুর রহমানের গলা চেপে ধরেন। একপর্যায়ে সে দৌড়ে ওসির রুমে যাওয়ার চেষ্টা করলে কনস্টেবল রেজানুন্নবী রাজু তাকে গলা ধাক্কা দিয়ে থানা থেকে বের হয়ে যেতে বলেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য (কনস্টেবল) রেজানুন্নবী রাজুর মুঠোফোনে বার বার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য রেজানুন্নবী রাজুকে বৃহস্পতিবার রাতেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংবাদকর্মী আরিফুর রহমানের লিখিত অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।