ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ – দৈনিক গণঅধিকার

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৯:১৬
ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করে পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে ঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও ছোট শিশু কাইয়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎ ঘরের মধ্যে কেউ না থাকার আটকা পড়ে শিশুটি। পরে স্থানীয় এক যুবক বাড়ির পেছনের দরজা খুলে ঘরে ঢোকে। শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি, সানসেটসহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল, জর্দার কৌটা, পাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করা হয়। কেন এগুলো বাড়িতে রাখা হয়েছিল বা কীভাবে এলো, কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫