দলের হীরকজয়ন্তীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামীলীগ – দৈনিক গণঅধিকার

দলের হীরকজয়ন্তীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামীলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ২:১৮
আগামী ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের হীরকজয়ন্তী। ওই অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১০ জুন) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। এ ক্ষেত্রে কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে। আওয়মী লীগ সাধারণ সম্পাদক জানান, ২১ জুন তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র‌্যালি হবে। ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জুন বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভা হবে জানিয়ে তিনি বলেন, সভার শুরুতে সাংস্কৃতিক আয়োজন থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।