নিউজ ডেক্স
আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
দৌলতপুরে ডা. এএসএম মুসা কবিরের উদ্যোগে এসএফএ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত
“দৌলতপুর হোক একটি ফলের বাগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবিরের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এসএফএ বৃক্ষরোপণ অভিযান এবং মাদ্রাসা ছাত্রদের বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীতে সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে দৌলতপুর উপজেলা ইমাম ও ওলামা পরিষদ।
মঙ্গলবার (৯ জুলাই) দৌলতপুর উপজেলার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা চত্ত্বর থেকে এই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার এ এস এম মুসা কবিরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ওবায়দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. এ এস এম মুসা কবির, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় আলেম-ওলামাবৃন্দ।
এই বৃক্ষরোপণ অভিযানে মোট ১২০০ ফলের গাছ লাগানো হয়। এবং এই গাছের চারাগুলো সঠিকভাবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্রকে বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যা করণ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।