নববধূর লাশ উদ্ধার – দৈনিক গণঅধিকার

গিয়াস উদ্দিন রনিঃ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩
৩:১০ অপরাহ্ণ

নববধূর লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন রনিঃ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ৩:১০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তানিয়া আক্তার (২২)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের মো.রিপনের স্ত্রী। শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে গৃহবধূ স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়,গত দুদিন আগে স্বামীর জামা কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সাথে স্বামীর ঝগড়া হয়। পরে তার স্বামী তার রাগ ভাঙাতে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ৪-৫ মাস আগে সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের সাথে জেলার সদর উপজেলার দত্তের হাট এলাকার নুরুল হকের মেয়ের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গতকাল দুপুরের দিকে সে স্বামীর বাড়িতে আত্মহত্যা করে। খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। ওসি আরো জানায়, শনিবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।