নিউজ ডেক্স
আরও খবর
ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার
দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ
দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি
জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারিক (নিম্ন) আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই।
বুধবার (৩০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিভিশনের বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।
এর আগে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন বিষয়ে কয়েক দফা শুনানি হয়। এরপর আদেশের জন্য গত সোমবার আজকের দিন ধার্য করেন হাইকোর্টের একই বেঞ্চ। তারই ধারাবাহিকতায় ধার্য এদিনে আদেশ দেন হাইকোর্ট। এদিন দুপুর ২টা ৩৫ মিনিটে আদেশ পড়া শুরু করে বিকেল ৩টায় শেষ করেন বিচারক।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।