নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় – দৈনিক গণঅধিকার

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে

নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়

দেওয়ান মনতাজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ১০:৩৯
ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার নিশ্চিত করে বলেন গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১২৫তম একাডেমিক কাউন্সিলের (জরুরি) সভায় এ সিদ্ধান্ত হয়। সর্বসম্মত সিদ্ধান্তে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা ডেকে সেখানে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে মিটিং আছে, সেখানে উপাচার্য আমাদের সিদ্ধান্ত উপস্থাপন করবেন এবং এসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করবেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে বেশিরভাগ সদস্যই গুচ্ছের বিরোধিতা করেছেন। আগামী সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী সভা ও সাধারণ সভায় গুচ্ছ থেকে সরে এসে একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সরকারকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এসব সিদ্ধান্ত লিখিত আকারে উপাচার্যকে জানানো হয়। পরে গত বুধবার আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থীদের জিয়া পরিষদ ও সাদা দল এবং জামায়াতপন্থীদের গ্রিন ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেয়। তবে এদিকে, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তির দাবি নিয়ে রোববার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন ইবি শিক্ষার্থীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের