নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? – দৈনিক গণঅধিকার

নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৩
দেশের ১৭ বছরের স্বৈরশাসনের পর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পথে হাঁটছে। রাজনৈতিক দলগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চাইছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে, ধারণা করা হচ্ছে, বিএনপির নেতৃত্ব তুলে নিতে পারেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যিনি হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সাংবাদিক ইলিয়াস হোসেন এই সম্ভাবনার সুরে কথা বলেছেন। ক্ষমতায় আসতে যাওয়া এই দলটি পনের আগস্ট খুন করা সাবেক সেনা কর্মকর্তাদের দলে পার্টিসিপেট করতে বললে তারা দেশে ফিরবেন কিনা প্রশ্ন রাখেন। দুটি শর্ত রেখে এর উত্তর দেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীরপ্রতীক। সাংবাদিক ইলিয়াস বলেন, আমরা যতটুকু জানি যে, সামনে তারেক রহমান ইজ নেক্সট প্রধানমন্ত্রী, আমাদের সেই দল ক্ষমতায় আসছে। মানে এই দল যদি চায় আপনি বা মেজর ডালিম যারা আছেন, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য করবেন কিনা? শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হয়ে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন, বিএনপি আমাদের স্বাগত জানালে আমরা অবশ্যই যাব। যে কোন দল, বিএনপি বা সরকার বা ছাত্রজনতা আমাদেরকে স্বাগত জানালে আমরা দেশে ফিরে আসব। তিনি মনে করেন, এখনও তাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে। রাশেদ জানান, বিএনপির মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অবশ্যই যাব। দেশে ফেরার জন্য দুটি শর্ত রেখে রাশেদ চৌধুরী বলেন, আমাদের বিরুদ্ধে যে দুটি কনভিকশন রয়েছে, একটি মুজিব হত্যার বিচার, অন্যটি জেল হত্যা। এই দুটি মামলা তুলে নিতে হবে। যদি এগুলো না উঠানো হয় তবে দেশে ফিরলে আমাদের ধরে ফেলবে। বিডিআর হত্যার সব অভিযোগ নাকচ করে দেওয়া হচ্ছে। তবে পনেরোই আগস্টের কাহিনী কেন নয় প্রশ্ন রেখে রাশেদ চৌধুরী বলেন, পনের আগস্টের বিচার ছিল পুরোপুরি একটি প্রহসন। সেখানে কোনো সঠিক ডিফেন্স ছিল না। চাপ প্রয়োগ করে জোরপূর্বক সাক্ষী তৈরি করা হয়েছিল। প্রকৃতপক্ষে সেখানে কোনো সঠিক বিচার হয়নি। দলীয় স্বার্থে বিচারকার্য চালানো হয়েছে, যেখানে দলীয় জজ এবং উকিলদের মাধ্যমে কাহিনী তৈরি করে একপেশে রায় ঘোষণা করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।