নেত্রকোনা-৪ আসনে আ.লীগের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা – দৈনিক গণঅধিকার

নেত্রকোনা-৪ আসনে আ.লীগের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৩ | ৫:০৬
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল চারটায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী) শূন্য আসনে সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। ২৫ জুলাই যাচাই-বাছাই ও আজ সোমবার (৩১ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল। সাজ্জাদুল হাসানের নাম ঘোষণার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সাবেক সদস্য শফিক আহমেদ বাবু, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকারি, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান শামীম, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানসহ তিন উপজেলা ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, শূন্য আসনে উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না থাকায় ২৫ জুলাই শুধু একটি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসানের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে বৈধ বলে ঘোষণা করা হয়। সোমবার একমাত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী) সাবেক তিন বারের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের