বিশেষ প্রতিনিধি
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
পঞ্চগড় সদর উপজেলার নারায়নপুর গ্রামে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।আজ রবিবার(২২ শে ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড় সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।