পরিবেশবান্ধব শিল্পে ঋণ দিতে ৪০০ কোটি টাকার তহবিল – দৈনিক গণঅধিকার

পরিবেশবান্ধব শিল্পে ঋণ দিতে ৪০০ কোটি টাকার তহবিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ৫:১৯
পরিবেশবান্ধব শিল্প খাতে কম সুদে ও সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক ৪০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তাদের দ্রুত ঋণ দেওয়া হবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। তবে সরকারের অগ্রাধিকার পাওয়া খাত সৌর সেচপাম্প খাতে ৩ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও এ তহবিল থেকে সংশ্লিস্ট গ্রাহকদের ঋণ দিতে পারবে। এ বিষয়ে বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে। এতে বলা হয়, পরিবেশবান্ধব শিল্প খাতকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ অর্থের জোগান দেওয়া হবে। পরিবেশবান্ধব উদ্যোগ, শিল্প, সোলার সেচপাম্পসহ যেসব খাতের শিল্পের দ্বারা পরিবেশ দূষিত হবে না ওইসব খাতে ঋণ দেওয়া হবে। সার্কুলারে বলা হয়, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খোলাপি ঋণের হার ১০ শতাংশের কম রয়েছে কেবল তারা এ তহবিল থেকে অর্থায়ন সুবিধা পাবেন। ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে তারা এ তহবিল থেকে অর্থায়ন সুবিধা পাবেন না। তবে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলেও তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সবগুলো সরকারি ব্যাংকই এ তহবিল থেকে অর্থায়ন সুবিধা পাবেন। এ তহবিল থেকে ঋণ বিতরণ করা হবে ৩ থেকে ১০ বছর মেয়াদে। তবে সবুজ গৃহায়ণ খাতে ২০ বছরের জন্য ঋণ দেওয়া হবে। ঋণ মঞ্জুর করার পর থেকে এক বছরের জন্য দেওয়া হবে গ্রেস পিরিয়ড। কোনো খেলাপি গ্রাহক পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার