পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু – দৈনিক গণঅধিকার

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ১০:৩৮
পাবনার ভাঙ্গুড়ায় মাছের খামারে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে নিজাম উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বড় পাটুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত ময়াজ উদ্দিনের ছেলে। তিনি দিলপাশার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, নিজাম উদ্দিনের বাড়ির পাশে মাছের খামার রয়েছে। সেখানে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক বাতি তার টানানো ছিল। দুপুরে নিজাম উদ্দিন খামারের নেমে কাজ করতে গিয়ে হঠাৎই বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় তিনি মাছের খামারের পানিতে পড়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল