পা দিয়ে ছবি এঁকে এবার দেশ সেরা স্থান দখল করে মোনায়েম – দৈনিক গণঅধিকার

পা দিয়ে ছবি এঁকে এবার দেশ সেরা স্থান দখল করে মোনায়েম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:০৯
পা দিয়ে ছবি এঁকে এবার দেশ সেরা পুরস্কার পেয়েছে ফেনীর দাগনভূঞা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোনায়েম। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় হয়। ওই প্রতিযোগিতায় মোনায়েম এর পা দিয়ে আঁকা ছবি সেরা স্থান দখল করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। খোঁজ নিয়ে জানা যায়, এর আগে দাগনভূঞা একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র মোনায়েম পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান অধিকার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভাগীয় পর্যায়ে সে পুরস্কার লাভ করে। ২০২২ সালের ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর উপহারের ঘর পায় দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ওই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন