প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রোবট – দৈনিক গণঅধিকার

প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রোবট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০৩
প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে কৃত্তিম বুদ্ধিমত্তা আর রোবটিক্সের জয় জয়কার বিশ্বব্যাপী। সর্বত্রই দেখা যায় মেশিন লার্নিং, এআই এবং রোবটের নানা কাজে ব্যবহার। এবার রোবট হয়েছে কোম্পানির সিইও। কল-কারখানা, অফিস কিংবা রেস্তোরাঁয় অনেক দিন থেকেই রোবটের ব্যবহার দেখা গেলেও প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার বিষয় দেখভাল করবে এআই। সংস্থার সম্পূর্ণ লাগাম তুলে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে। ওই বহুজাতিক পানীয় সংস্থার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই। মিকাই সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে সংস্থাটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা। শুধু তাই নয়, অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের। পদোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে। কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট। প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন