বাঘারপাড়ায় ঘোড়দৌড় দেখতে হাজারো দর্শকের ঢল – দৈনিক গণঅধিকার

বাঘারপাড়ায় ঘোড়দৌড় দেখতে হাজারো দর্শকের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ৭:৪১
প্রতিবছরের মতো এবারও যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা কয়ার বটতলা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (১১ জুন) কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠে বসে গ্রামীণ মেলা। সকাল থেকেই আশপাশের জেলাসহ বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা, মালঞ্চি, নারিকেলবাড়িয়া, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, চাড়াভিটা, দোহাকুলা, ধলগ্রামসহ বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ মাঠে জড়ো হতে থাকেন। প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড় দৌড় দেখতে আসা সোহেল রানা বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। হাজারো দর্শকের উপস্থিতিতে আপ্লুত হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্য মনে পড়ে গেলো।’ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঢাকায় থাকি। বেড়াতে না এলে হয়তো সরাসরি ঘোড়দৌড় দেখা হতো না। এ প্রতিযোগিতা দেখে আমি খুব আনন্দিত ও খুশি।’ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সংগঠক মাশরুল আলম প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের