বাবার প্রাণ গেলো ছেলের বটির কোপে – দৈনিক গণঅধিকার

বাবার প্রাণ গেলো ছেলের বটির কোপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:৩৪
মেহেরপুরের গাংনী উপজেলায় ছেলের বটির কোপে আফেল উদ্দীন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আফেল উপজেলার হাড়ভাঙা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে নিজ বাড়িতে বসে ছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এ সময় ছেলে সুজন এসে তরকারি কাটার বটি দিয়ে আকস্মিক পেছন থেকে ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই আফেল মারা যান। প্রতিবেশীরা সুজনকে ধরতে গিয়েও ব্যর্থ হন। তবে নিহতের পরিবারের দাবি, সুজন জন্মগতভাবে মানসিক ভারসম‌্যহীন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি সুজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন