বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে শামীম ওসমান, আল্লাহ আল্লাহ স্লোগানে মুখরিত – দৈনিক গণঅধিকার

বিশাল মিছিল নিয়ে শান্তি সমাবেশে শামীম ওসমান, আল্লাহ আল্লাহ স্লোগানে মুখরিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৪০
আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ চলছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে। ইতোমধ্যে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে সমাবেশস্থল। এদিকে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে বিশাল মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তিনি সমাবেশস্থলে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। সমাবেশস্থলের কাছাকাছি আসলে শামীম ওসমান হ্যান্ড মাইক হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তালে তালে, লড়াই হবে শেখ হাসিনা, জিতবে কারা, শেখ হাসিনা’ আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে স্লোগান দেন শামীম ওসমান। তার সঙ্গে সুর মিলিয়ে নেতাকর্মীরাও একই স্লোগান বলতে থাকেন। তখন পুরো সমাবেশস্থল আল্লাহ আল্লাহ স্লোগানে মুখরিত হয়ে উঠে। এর আগে শুক্রবার দুপুরে হঠাৎ বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বেড়েছে। বর্তমানে নেতাকর্মীদের ভিড় সমাবেশস্থল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে। এদিকে দুপুর ২টার পর সমাবেশস্থলে আসতে থাকেন দলটির সিনিয়র নেতারা। তারা বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসার পর নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন