বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা – দৈনিক গণঅধিকার

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৯:৩৯
যশোরের বেনাপোলে একজন কাস্টমস ইন্সপেক্টরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে বেনাপোল স্থানীয় পাচুয়ার বাওড়ে এ ঘটনা ঘটেছে। আহত কাস্টমস ইন্সপেক্টর রাফিউল ইসলাম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শার্শা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, “জানতে পেরেছি তারা দুজন পাচুয়ার বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করেই কয়েকজন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা জানতে চান কেন তাদের ওপর হামলা করা হচ্ছে। জবাবে ছেলেরা বলতে থাকে, ‘এই ব্যাটার জন্যে অনেক ক্ষতি হয়েছে।’ এই বলে দুর্বৃত্তরা একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে রাফিউল ইসলামকে।” পরে সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আহত রাফিউলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত রাফিউল ইসলাম জানান, তার কারো সঙ্গে ওই এলাকায় কোনো শত্রুতা নেই, তবে পেশাগত কারণে কেউ তার ওপর ক্ষুব্ধ থাকতে পারে। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি। খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে যান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। তিনি জানান, পেশাগত কারণে হয়তো তিনি কোনো অসৎ ব্যবসায়ীর রোষানলে পড়তে পারেন। তা ছাড়া তার কোনো শত্রু ছিল বলে তাদের জানা নেই। তিনি বলেন, ‘ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করা হতে পারে।’ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের