বেনাপোলে কাস্টমস কর্মকর্তার উপর হামলাকারীদের আটকের দাবিতে মানববন্ধন – দৈনিক গণঅধিকার

বেনাপোলে কাস্টমস কর্মকর্তার উপর হামলাকারীদের আটকের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৪ | ৮:৪৬
হামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও আটক হয়নি বেনাপোলের কাস্টমস কর্মকর্তা রাফিউল হত্যা প্রচেষ্টার আসামিরা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন রাফিউলের সহকর্মীরা। সোমবার (১০ জুন) বেলা ৩ টায় কাস্টমস হাউজের গেইটে যৌথ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কাস্টমস কর্মকর্তাদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মালিক কর্মচারী। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে কাস্টমসের বৃহত্তর সংগঠন বাকাএভ-এর কর্মকর্তারা। গত ৮ জুন রাতে বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে স্থানীয় পেঁচোড় বাওড় এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদিন সকালে কাষ্টমস সুপার আরিফুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন। পোর্ট থানায় মামলার ৩ দিন পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন বাকাএভ এর কেন্দ্রীয় মহসচিব মুজিবুর রহমান। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, পুলিশের নির্লিপ্ততা আমাদেরকে হতাশ করেছে। আমরা অবিলম্বে হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের আটক করে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাকাএভ এর কার্যকরী সভাপতি রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, বেনাপোল ইউনিটের সভাপতি রাজস্ব কর্মকর্তা হেলিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক হৃদয় সাহা। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, জাহিদুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।