মণিরামপুরে শিশু ধর্ষণের মামলায় আটক ২ – দৈনিক গণঅধিকার

মণিরামপুরে শিশু ধর্ষণের মামলায় আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ৭:৫৮
যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে উপজেলার ভরতপুর ও ঘুঘুদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভুক্তভোগী কিশোরীর নানা ও অপরজন স্থানীয় একটি বিদ্যালয়ের দফতরি। বুধবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পাঁচ বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মায়ের ফুফার (কিশোরীর নানা) বাড়িতে থাকতো। আট-নয় মাস আগে ফুফু মারা গেলে তাকে মা নিজের কাছে নিয়ে যেতে চান। কিন্তু নানা রেখে দেন। কিশোরীর বিদ্যালয়ের দফতরি মাঝেমধ্যে ওই বাড়িতে যেতো। এ সুযোগে তার সহযোগিতায় মেয়েটিকে গত নভেম্বর মাস থেকে ধর্ষণ করে আসছিল নানা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১ জুন মেয়েটির মা অন্তঃসত্ত্বার খবর জেনে মামলা করতে চাইলে ভয়ভীতি দেখানো হয়। মঙ্গলবার র‌্যাবের সহায়তায় মণিরামপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে র‌্যাব। বুধবার বিকালে তাদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।