মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
১২:৫৭ অপরাহ্ণ

মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১২:৫৭
রাজধানীর আগাসাদেক রোডের ৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে।সেনাবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে কয়েকজন প্রতিবেদকের সাথে কথা বলেন। তারা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত। অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক খেতে আসা বেশিরভাগই অল্পবয়সী যুবক।আটককৃতরা আরও জানান, সালসাগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল।সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ স্থানীয় দোকানদার রফিক প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সাথে সাথে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়।এ অভিযানে সেনাবাহিনী গুড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী।এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।