রায়পুর থানা থেকে লুট হওয়া গুলিসহ ২ অস্ত্র উদ্ধার – দৈনিক গণঅধিকার

রায়পুর থানা থেকে লুট হওয়া গুলিসহ ২ অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৪ | ৩:০৯
লক্ষ্মীপুরের রায়পুর থানা থেকে লুট হওয়া গুলিসহ ২ টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি। প্রায় ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত থানায় ভাঙচুর ও জ্বালিয়ে দিয়ে অস্ত্র লুটে নিয়ে যায়। এখন সেগুলো জমা দিচ্ছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় ও রাত ১১টায় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি শটগান, একটি চাইনিজ রাইফেল ও ৭৮ রাউন্ড গুলি। উল্লেখ্য, আগের দিন বুধবার থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেনের নেতৃত্বে প্রতিদিন ৮ জন করে আনসার সদস্য থানায় দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার গুলিসহ অস্র দুটি রায়পুর থানা ও সরকারি মার্চেন্টস একাডেমির প্রাঙ্গণে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেনের হাতে তুলে দেওয়া হয়। পরে আনসার কর্মকর্তা অস্র দুটি জেলার সেনা কমান্ডেন্ট অফিসারের কাছে হস্তান্তর করেছেন। স্থানীয়রা জানান, সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা রায়পুরের বাস টার্মিনাল থেকে ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়। এরপর বিজয় মিছিল করে তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। এ সময় হামলা থেকে থানাকে রক্ষা করতে বিএনপি নেতা শফিকুল আলম আলমাসের নেতৃত্বে কয়েকজন কর্মী বন্ধ থাকা থানার গেটের সামনে পাহারা দেয়। পরে তারা মাগরিবের নামাজ পড়তে গেলে এ সময় পর সন্ধ্যার পরই ৩০-৪০ জনের দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজিত সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালায়। পরে উত্তেজিত থানা ভবনে আগুন ধরিয়ে দিয়ে সব অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে নাম প্রকাশে অনিচ্ছুক দুই অজ্ঞাত ব্যক্তি বিকালে ও রাতে পৃথক গুলিসহ দুটি অস্র উদ্ধার করে আনসার কর্মকর্তার জমা দিয়েছে। এ বিষয়ে রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন বলেন, বিকাল ৪টায় থানায় এসে একটি অস্র (শটগান) ও রাত ১১টায় সরকারি মার্চেন্টস একাডেমির সামনে আরেক ব্যক্তি গুলিসহ একটি রাইফেল উদ্ধার করে জমা দিয়েছেন। দুটি অস্র ইউএনও ইমরান খানের নির্দেশনায় সেনাবাহিনীর অফিসারের কাছে জমা দেওয়া হয়। বাকি অস্ত্রগুলো ফেরত পাওয়া গেলে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান এই কর্মকর্তা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।