লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন – দৈনিক গণঅধিকার

লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ১:২৯
কুমিল্লার লাকসামে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়দের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ লাকসামে যোগদানের পর অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন। সচিব পরিচয়ে প্রতারনার মাধ্যমে একটি মহল তাকে বদলী করিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে। আমরাসহ লাকসামের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহরের দাবি করছি। মানববন্ধনে অংশ গ্রহন করেন ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসুচি ঘোষণার হুমকি দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার