লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া – দৈনিক গণঅধিকার

লিভার জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৩ | ৫:১২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমেছে। কিন্তু তিনি লিভার জটিলতায় ভুগছেন। বিএনপি নেতারা বলছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা দেওয়া গেছে লিভারের সমস্যা এতোটা প্রকট হতো না সাবেক এই প্রধানমন্ত্রীর। লিভারের জটিলতার কারণে আরও কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি প্রধান। বিএনপি সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তির সময় খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা যেমন ছিল এখন তা নেই। কিন্তু লিভারে জটিলতা থেকে পরিত্রাণ পাননি ৭৮ বছর বয়সি এই রাজনীতিক। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত বিষয়তো চিকিৎসকরা ভালো বলতে পারবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি নেতারা বলছেন, আসলে দেশে খালেদা জিয়ার লিভার সিরোসিসের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। এখন ওনার যে চিকিৎসা চলছে, সেটা হচ্ছে রোগটা যেন আর না বাড়ে এবং নিয়ন্ত্রণ রাখা যায় তারই চেষ্টাই চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের জ্বর কিছুটা কমেছে। কিন্তু লিভারের যে সমস্যা সেটা এখনও আছে। আসলে যখন ওনার লিভারের জটিলতা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে চিকিৎসা করতে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যার সৃষ্টি হত না। ৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর কয়েক দফা তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন