শান্তি সমাবেশ: বোনের বিয়েতে থাকতে পারেননি ছাত্রলীগ সভাপতি, দেখা রাস্তায়! – দৈনিক গণঅধিকার

শান্তি সমাবেশ: বোনের বিয়েতে থাকতে পারেননি ছাত্রলীগ সভাপতি, দেখা রাস্তায়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৩ | ৫:১৪
রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার শান্তি সমাবেশ ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের। এ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে জমায়েত হন। এরই অংশ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। এ সমাবেশে উপস্থিত থাকার জন্য আপন বোনোর বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি মাজহারুল কবির শয়ন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শয়ন যখন রওনা হন, তখন একই পথে বরযাত্রীসহ বোন শ্বশুরবাড়ির দিকে যাত্রা করেছেন। শেষে রাস্তায় দেখা হয় ভাইবোনের৷ শয়নের বাড়ি কুমিল্লায়। পথিমধ্যে ভাইবোনের সাক্ষাতের আবেগঘন মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল উদ্দীন। এতে বিষয়টি আলোচনায় আসে। কামাল উদ্দিন পোস্টে লিখেছেন, ‘শয়নের ছোট বোনের বিয়ে ছিল আজ (শুক্রবার)। আজ আমারও বোনের বিয়ে ছিল। আমি বোনকে বাড়িতে উপস্থিত থেকে বিদায় জানাতে পারলেও শয়ন পারেনি। তাই দলীয় কর্মসূচি শেষেই আদরের বোনকে এক পলক দেখতে ছুটে যাওয়া এবং পথিমধ্যে দেখা হওয়া। হৃদয় ছুঁয়ে গেল!’ এ বিষয়ে মাজহারুল কবির শয়ন বলেন, ‘একই দিনে দলীয় কর্মসূচি এবং আমার মেজ বোনেরও বিয়ে ছিল। আমি পরিবারের বড় ছেলে। আমি আর দুজন ছোট বোন আমার। রাত থেকে বিয়ের সব কাজ করে সকালে কর্মসূচিতে যোগদান করতে ঢাকায় চলে আসি। মূল অনুষ্ঠানে আর থাকতে পারিনি। কর্মসূচি শেষে ফেরার পথে বোনের সঙ্গে রাস্তায় দেখা হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন