শার্শায় চা দোকানিকে আকষ্মাৎ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা – দৈনিক গণঅধিকার

শার্শায় চা দোকানিকে আকষ্মাৎ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ১০:০৪
যশোরের শার্শায় এক চা দোকানি কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের নিজের চায়ের দোকানে চা বিক্রির সময় মুসা (৩৫) কে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে। গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ বিষয়ে হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ জানান, মুসা মান্দার তলা বাজারের চা দোকানি। হঠাৎ দুটি মাইক্রোবাস আসে এবং তাতে থাকা লোকজন তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মারা গেছে ভেবে ফেলে রেখে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটান। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে শার্শার হরিনাপোতা গ্রামের মুসা নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে। কে বা কারা কী কারণে তাকে কুপিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে শার্শা থানা পুলিশ তৎপর রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।