শিক্ষিকাকে ধর্ষণচেষ্টায় স্কুলের সহসভাপতি গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
৪:০৫ অপরাহ্ণ

শিক্ষিকাকে ধর্ষণচেষ্টায় স্কুলের সহসভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:০৫
পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পক্ষিয়াপাড়া এলাকা থেকে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে ওই শিক্ষিকা কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত বশির স্থানীয় বালিয়াতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পক্ষিয়াপাড়া গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে। মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা স্কুলে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতেন। বার বার ব্যর্থ হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে বশির তাকে জাপটে ধরে। এসময় শিক্ষিকার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির দৌড়ে পালিয়ে যায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। ওই শিক্ষিকার স্বামী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশ মিমাংসা করতে চেয়েছিলো। কিন্তু তারা কোনো কিছুই মানেনা। পরে উল্টো তারা আমাদের বাড়িতে এসে আমাকে মারধর করে। এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। কলাপাড়া থানার ওসি মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আসামিকে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।