শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ – দৈনিক গণঅধিকার

শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২১
শেরপুর জেলার নকলা উপজেলার তারাকান্দা বাজারে আ.লীগ নেতা মো. ছফির উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে এক ভূয়া জমিদাতা বানিয়ে চার শতক জমি অবৈধভাবে দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। ৩ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে নকলা উপজেলার তারাকান্দা বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী মো. শরীফ উদ্দিন আকন্দ। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, নকলা উপজেলার বিমলদী তারাকান্দা মৌজার চার রাস্তা মোড়ে রেকর্ডীয় মালিক আব্দুল মজিদের ছেলে হায়দার আলীর কাছ থেকে তারাকান্দা মৌজার ৮৫ নং দাগে ৯৩ শতক জমির কাতে ২৩ শতক জমি ক্রয় করে তাহাতে কয়েকটি হাফ বিল্ডিং ঘর উঠিয়ে ভাড়া দেই। কিছু দিন পর আমার কিডনি বিকল হলে তাহা প্রতিস্থাপনের জন্য ১৯ শতক জমি ঘর সহ বিক্রি করি বাকি ৪ শতক জমিতে একটি হাফ বিল্ডিং রুম সহ ভাড়া দেওয়া থাকে। আমি আমার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে থাকা অবস্থায় ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেল ছফির উদ্দিন এক ভূয়া জমিদাতা বানিয়ে ৪ শতক জমি তার নামে রেজিস্ট্রি করে নেন। জাল রেজিস্ট্রি করার পর আমার ভাড়াটিয়া জিল্লুর রহমানসহ ২ জন ভাড়াটিয়াকে মধ্য রাতে দোকান থেকে জোরপূর্বক বের করে দেয় প্রভাবশালী মো. ছফির উদ্দিন গংরা। এতেও ক্ষান্ত হননি তিনি জোড়পূর্বকভাবে মো. শরিফ উদ্দিন আকন্দ এর হাফ বিল্ডিং ও দোকান মার্কেটের রুম দখল করেন।আমি আমার ঘরে প্রবেশ করতে চাইলে আ.লীগ নেতা ছফির উদ্দিন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। মো. ছফির উদ্দিন একজন আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসী বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শরিফ উদ্দিন আকন্দ। তিনি আরো বলেন, আমি একজন অসুস্থ মানুষ, আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আমার জমির কাগজ-পত্রাদি দেখে আমার স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকার একটা সমাধানের ব্যবস্থা করে দিবেন এমনটাই প্রত্যাশা করে তিনি। এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন