সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে – দৈনিক গণঅধিকার

স্টাফ রিপোর্টা,ব্রাহ্মণবাড়িয়া
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬
১১:৪৬ অপরাহ্ণ

সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে

স্টাফ রিপোর্টা,ব্রাহ্মণবাড়িয়া
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আশুগঞ্জ উপজেলার রুমিন ফারহানার সমর্থকরা। শনিবার বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন বলা হয়, ‘রুমিন ফারহানার উপর হামলায় ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের মানুষ হতাশ। একজন সংসদ সদস্য ও ভাষা সৈনিকের মেয়ের উপর হামলার ঘটনা জাতির জন্য অশনি সংকেত।’ সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আতাউর রহমান বাবুল বলেন, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন। রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়। ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে। একজন ভাষা শহিদের মেয়ের উপরে হামলা জাতির জন্য অশনি সংকেত।’ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  রুমিন ফারহানার ওপরে হামলায় ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের মানুষ হতাশ। অবিলম্বে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মুন্সি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি এই বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি।’ সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মুন্সি, আড়াইসিধা ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ অনেকে উপস্থিতি ছিলেন। এ সময় তারা অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সরাইলের শহীদ মিনার প্রাঙ্গণে যান  রুমিন ফারহানা। পুষ্পস্তবক দেওয়ার আগ মুহুর্তে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে তার উপর হামলার চেষ্টা করা হয়।  একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে চলে যান রুমিন ফারহানা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।