সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক অবস্থান কর্মসূচি নিয়ে শরিকদের ক্ষোভ – দৈনিক গণঅধিকার

সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক অবস্থান কর্মসূচি নিয়ে শরিকদের ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ১০:৩২
সরকারের পদত্যাগের একদফা দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এ ব্যাপারে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মতামত নেওয়া হচ্ছে। বুধবার রাতে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি। এসব বৈঠকে ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি নিয়ে শরিকদের কেউ কেউ প্রশ্ন তোলেন। সবার সঙ্গে আলোচনা ছাড়াই কর্মসূচি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, হঠাৎ অবস্থানের মতো শক্ত কর্মসূচিতে যাওয়া ঠিক হয়নি। ভবিষ্যতে একদফার ভিত্তিতে কর্মসূচি প্রণয়নে বিএনপিকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন শরিকরা। আপাতত সমাবেশ ও পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তারা। ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার পরদিনই রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। কর্মসূচিকে কেন্দ করে ঢাকার কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়। তবে মহাসমাবেশে বড় জমায়েতের পরদিন অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। সমন্বয়হীনতার কারণেই এমনটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর একদফা দাবিতে কোনো কর্মসূচি ঘোষণা করেনি বিএনপি। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমমনা দলের একাধিক নেতা আশঙ্কা করছেন, আন্দোলন দমাতে হামলা-মামলা ও দমন-পীড়নের মাত্রা আরও বাড়তে পারে। তখন পরিস্থিতি বিবেচনায় হঠাৎ করে কর্মসূচি পরিবর্তন করতে হতে পারে। সে ক্ষেত্রে পরিকল্পনায় একাধিক কর্মসূচি রাখা উচিত। যাতে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচিতে পরিবর্তন আনা যায়। বৈঠক সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের নেতারা অবস্থান কর্মসূচি প্রণয়ন এবং তাতে নেতাকর্মীদের উপস্থিতি কম হওয়ার সমালোচনা করেন। বৈঠকে তাদের বক্তব্য ছিল, সফল মহাসমাবেশের পর কেন সাংঘর্ষিক কর্মসূচি দেওয়া হলো? কর্মসূচি দেওয়াই যখন হলো তখন নেতাকর্মীদের উপস্থিতি কম ছিল কেন? বিএনপির পক্ষ থেকে এসব প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দেওয়া হয়নি। ১২ দলীয় জোটের পক্ষ থেকেও ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মী কম হওয়ার নেপথ্যের কারণ অনুসন্ধানের কথা বলা হয়। মহাসমাবেশের মাধ্যমে আন্দোলন যে গতি পেয়েছিল তা এখন অনেকটা কমে গেছে বলে তারা মনে করেন। বৈঠকে একদফার আন্দোলন সফলে ছাত্র ও শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ভবিষ্যৎ কর্মসূচির ব্যাপারে গণতন্ত্র মঞ্চের কাছে একটি লিখিত প্রস্তাব চেয়েছে বিএনপি। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে নতুন কর্মসূচি হিসাবে ঢাকায় সমাবেশ, অবরোধ ও ঘেরাওয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ১২ দলীয় জোটের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। জানতে চাইলে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, একটি সফল মহাসমাবেশের পর সরকারকে আলটিমেটাম দিয়ে তার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দেওয়ার প্রস্তাব দিয়েছিল গণতন্ত্র মঞ্চ। কিন্তু বিএনপি হঠাৎ ঢাকায় অবস্থানের মতো কঠোর কর্মসূচিতে চলে গেল। কেন এমন কর্মসূচি দেওয়া হলো তা জানতে চেয়েছে গণতন্ত্র মঞ্চ। নতুন কর্মসূচি প্রসঙ্গে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচির বিষয়ে নানা আলোচনা হয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মোয়াজ্জেম হোসেন আলাল দলের পক্ষে উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের