সমাবেশ ঘিরে পল্টন মোড়ে উত্তেজনা – দৈনিক গণঅধিকার

সমাবেশ ঘিরে পল্টন মোড়ে উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৪৪
‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ চলছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে। অন্যদিকে ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’সহ বিভিন্ন দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। দুপক্ষের এই মহাসমাবেশ ঘিরে রাজধানীর পল্টন মোড়ে উত্তেজনার তৈরি হয়েছে। এ সময় পুলিশ দুপক্ষকে থামিয়ে পেছনে ফিরিয়ে দিলে উত্তেজনা কমে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একটি মিছিল জিপিও এলাকা থেকে এবং গাজীপুর জেলা ছাত্রদলের একটি মিছিল দৈনিক বাংলা থেকে পল্টন মোড়ের দিকে আসছিল। এ সময় দুপক্ষই উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় পাশে বেরিকেড দিয়ে দুপক্ষকে অনুরোধ করে দুই দিকে ফিরিয়ে দেয় পুলিশ। পল্টন মোড়ে কর্তব্যরত পুলিশের পুলিশের উপ-পরিদর্শক কাওসার আলম বলেন, দুপক্ষ মিছিল নিয়ে পল্টন মোড়ে এলে তাদের অনুরোধ করে পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন