সরাইলে হাসিলের টাকা কম দেওয়ায় লঙ্কাকাণ্ড, হামলার শিকার পুলিশ – দৈনিক গণঅধিকার

সরাইলে হাসিলের টাকা কম দেওয়ায় লঙ্কাকাণ্ড, হামলার শিকার পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ১১:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার এসআই বাবুল আহমেদকে মারধর করে হাতকড়াসহ আটককৃত জসিম নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ভূইশ্বর গ্রামের জসিম নামের এক ব্যক্তি পাকশিমুল পশুর হাট থেকে একটি কেনেন। মহিষ কেনার পর প্রথা অনুযায়ী বাজারে হাসিল দিতে হয়। জসিম ওই বাজারে হাসিলের এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দিয়ে জোর করে চলে যাচ্ছিলেন। এ সময় এ নিয়ে বাজার কমিটির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জসিম তার নিজ গ্রাম ভূইশ্বরে আসেন। এ সময় তিনি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করেন। এক পর্যায়ে ভূইশ্বর ও পাকশিমুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে সরাইল থানার দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই বাবুল আহমেদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়া পরিয়ে সেখান থেকে আটক করে আনার চেষ্টা করেন। এ সময় তার লোকজন এসআই বাবুলের ওপর হামলা করেন। একপর্যায়ে জসিমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় পুলিশ কর্মকর্তা বাবুল আহমেদকে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়। এসআই বাবুলের মাথায় তিন সেলাই লাগার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জসিমকে আটকে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন