সহপাঠীর ছুরিকাঘাতে নিহত একাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন – দৈনিক গণঅধিকার

ইরফান আলী মন্ডল
আপডেটঃ ২০ মে, ২০২৩
৯:১১ অপরাহ্ণ

সহপাঠীর ছুরিকাঘাতে নিহত একাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন

ইরফান আলী মন্ডল
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৯:১১
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল শেখ ইমন (১৯) এর ছুরির আঘাতে সহপাঠী তানজিল শেখ (১৮) নিহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে পান্টি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। নিহত হয়েছেন পান্টি ইউনিয়ন এর ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে তানজিল শেখ (১৮)। সে পান্টি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো। এলাকাবাসী জানান, বেলা তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও পান্টি গ্রামের মিলনের ছেলে ইমনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় ইমন তার পকেটে থাকা সেভেন গিয়ার ড্যাগার বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এই ঘটনার পর থেকে ইমন ও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন বলে জানান তারা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মুল কারণ কেউ স্পষ্ট করতে বলতে পারছেননা। তবে আসামি আটকের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি আটকের জন্য জোর চেষ্টা চলছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।