সুপার ওভারে নামিবিয়ার কাছে ধরাশায়ী ওমান – দৈনিক গণঅধিকার

সুপার ওভারে নামিবিয়ার কাছে ধরাশায়ী ওমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৪ | ১১:২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান-নামিবিয়ার ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। সুপারওভারে ওমানকে ১১ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে নামিবিয়া। সোমবার (৩ জুন) বার্বাডোজে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাটিংয়ে নেমে নামিবিয়ার বোলিং তোপে ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওমান। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে সমান রান করে নামিবিয়া। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বার্বাডোজের কেনসিংটন ওভালে নামিবিয়ার সুপার ওভারে জয়ের নায়ক ডেভিড ভিসা। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার সুপার ওভারে ব্যাট হাতে ৪ বলে তোলেন ১৩ রান, পরে বল হাতে আটকে দেন ওমান ব্যাটসম্যানদের। যে নৈপূণ্যে হন ম্যাচসেরাও। সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ২১ রান নেয় নামিবিয়া। ভিসে ৪ বলে ১ চার ও ১ ছক্কায় নেন ১৩ রান। আর দুই বলে ২ চারে ৮ রান নেন এরাসমাস। এতে সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১ রানে। জবাবে খেলতে নেমে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান তোলে ওমান। ফলে ১১ রানে জয় পায় নামিবিয়া।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার