সোমবার সমাবেশ ডেকেছে ১৪ দল – দৈনিক গণঅধিকার

সোমবার সমাবেশ ডেকেছে ১৪ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ৯:৩৮
ঢাকায় সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দল। আগামী সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শুক্রবার বিকালে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা। ১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন