অবরোধে সাজেকে আটকে পড়েছেন ৫ শতাধিক পর্যটক – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৪
২:০২ অপরাহ্ণ

অবরোধে সাজেকে আটকে পড়েছেন ৫ শতাধিক পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ২:০২
রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে অবরোধের কারণে প্রায় ৫০০’র বেশি পর্যটক আটকা পড়েছে। শনিবার (৮ জুন) পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অবরোধের কারণে সাজেক থেকে কোন গাড়ি ছেড়ে আসতে পারেনি। বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক থেকে সকালের স্কর্ট ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোন গাড়ি আসেনি। এতে সাজেকে অবস্থানরত পর্যটকরা আটকা পড়েছেন। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সাজেকে বেশ ভালো পর্যটক সমাগম হয়েছিল। ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে পারেননি। কবে যান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, অবরোধের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের অনেক জায়গায় গাছ ফেলে পিকেটিং করেছেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর সরানোর কাজ এরইমধ্যে শুরু করেছে। সেগুলো সরানো হয়ে গেলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ভোটের আগেরদিন, ‘সুষ্ঠুৃ ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার (৯ জুন) অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নিবার্চনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে। শুক্রবার (৭ জুন) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙ্গামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেছেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান, নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর প্রতিবাদে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার (৮ জুন) সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।'

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।