এ বছরই রেল নেটওয়ার্কে যুক্ত হবে কক্সবাজার – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
৩:৫২ অপরাহ্ণ

এ বছরই রেল নেটওয়ার্কে যুক্ত হবে কক্সবাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৫২
এ বছরই সারাদেশের সঙ্গে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে কক্সবাজার। আর সকল পর্যায়ের মানুষ যাতে তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী কক্সবাজার ভ্রমণ করতে পারে এ জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম হলো দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক স্টেশনটি। এতে থাকছে অত্যাধুনিক সকল সুবিধা। যার ফলে কক্সবাজার পৌঁছে স্টেশনের লকারে ব্যাগ জিনিসপত্র রেখে সমুদ্রে স্থানে যেতে পারবেন পর্যটকরা। প্রকল্পের সঙ্গে যুক্তরা জানিয়েছেন, যারা দিনে এসে দিনে ফিরবে তাদের জন্য কোনো হোটেল ভাড়া করতে হবে না। নির্বিঘেœ ও ভোগান্তি ছাড়াই কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারবেন পর্যটকরা। দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক মানসম্পন্ন এই স্টেশনটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত, যার কারণে বাড়বে দেশী-বিদেশী পর্যটক। দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান জানান, কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল ভবনের অবকাঠামোগত কাজ শেষ। এখন চলছে ফিনিশিং কাজ। বৈদ্যুতিক, ইন্টেরিয়র এবং দৃষ্টিনন্দন কাজগুলো করা হচ্ছে। এসব কাজ দ্রুতই শেষ হবে। জানা গেছে, স্টেশনে প্রায় ৪শ’ গাড়ি পার্কিং করার মতো সুবিধা থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি পার্ক করতে পারবে থ্রি হুইলার, আর প্রাইভেটকার ও মাইক্রোবাস। বিশেষ করে ১৭০টি প্রাইভেটকার ও মাইক্রোবাস পার্কিং করার মতো সক্ষমতা রাখা হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।