কাজী আরেফ হত্যার ২৪তম বার্ষিকী আজ – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
৩:৫১ অপরাহ্ণ

কাজী আরেফ হত্যার ২৪তম বার্ষিকী আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৫১
আজ বেদনাবিধুর ১৬ ফেব্রুয়ারি। এ দেশের ইতিহাসের একটি কালো দিন। এই দিনে জাতীয় পতাকার রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ হত্যাকাণ্ডের ২৪তম বার্ষিকী। হত্যাকাণ্ডে ১৬ বছর পর ২০১৬ সালের ৭ জানুয়ারি হত্যাকা-ের সঙ্গে জড়িত ৩ ঘাতকের ফাঁসি কার্যকর করা হওয়ায় নিহতের পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাদের দাবি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারীরা আজও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফাঁসির আরও ৪ আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা দানা বেঁধেছে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে। সেই সঙ্গে তারা শঙ্কাও প্রকাশ করেছেন। এদিকে গ্রেপ্তার হওয়া ফাঁসির অপর আসামি রওশন আলী যশোর কারাগারে থাকলেও তার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি নিহতদের পরিবার ও জাসদ নেতৃবৃন্দের। হত্যাকাণ্ডের নির্মম শিকার শহীদ ইয়াকুব আলীর বড় ছেলে ইউসুফ আলী রুশো জানান, ৩ ঘাতকের ফাঁসি কার্যকর হওয়ায় আমাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও এ হত্যাকাণ্ডের নেপথ্য মূল পরিকল্পনাকারীরা আজও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এখনো গ্রেপ্তার হয়নি হত্যাকা-ের সঙ্গে জড়িত ঘাতকদের অনেকেই। তাই এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা পিছু তাড়া করে, সেই সঙ্গে মনের মাঝে সর্বদা বিরাজ করে শঙ্কাও। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে জড়িত যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার এবং এর পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। একই দাবি জানিয়েছেন সেদিনের ওই জনসভার পরিচালনাকারী ও মামলার সাক্ষী জাসদ নেতা কারশেদ আলম। তিনিও হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের জনসন্মুখে এনে বিচার করার দাবি জানান। একই সঙ্গে ফাঁসির পলাতক ৪ জন আসামি দৌলতপুরের মান্নান মোল্লা, বাকের আলী ও মিরপুরের জীবন এবং জালাল ওরফে বাসারকে গ্রেপ্তার করে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি। এ ছাড়ও গ্রেপ্তার হওয়া যশোর কারাগারে থাকা ফাঁসির আসামি মেহেরপুরের গাংনী উপজেলার রওশন আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান কারশেদ আলম। কাজী আরেফ আহমেদেরর ভাতিজা হুমায়ুন কবীরের আক্ষেপ পলাতক আসামিদের গ্রেপ্তার না করায় একই সঙ্গে জাতীয় নেতা কাজী আরেফ আহমেদের স্মৃতি সংরক্ষণ না করায়। এদিকে নির্মম ও ইতিহাসের জঘন্যতম হত্যাকা- সংঘটিত হওয়ার ২৪ বছর পার হলেও আজো কালিদাসপুর ট্র্যাজেটি স্থলে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও এলাকাবাসী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।