কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। – দৈনিক গণঅধিকার

তানভীর লিটন
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৪
১২:১৪ পূর্বাহ্ণ

কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত।

তানভীর লিটন
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৪ | ১২:১৪
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের আগে বহু ছাত্রজনতা হতাহত হয়। সেই সব শহীদদের স্বরণে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সম্মুখ যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা শাকিল আহমেদ তিয়াস। এসময় শাকিল আহমেদ তিয়াস বলেন, ফ্যাসিবাদী, স্বৈরাশাসক খুনী হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত ১৬ টা বছর আন্দলোন সংগ্রাম করেছি,নিজের জীবন যৌবন অর্থকরী সব হারিয়েছি সর্বশেষ ছাত্র আন্দলোনে ঢাকাতে সম্মুখযোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে যুদ্ধ করে বহু প্রাণের বিনিময়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আমার আর কিছুই চাওয়া পাওয়ার নেয়। এখন শুধু এই স্বাধীনতা রক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কেন্দ্রীয় নেতা শায়ন আহমেদ রাফার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হাসানুর রহমান হাসান, কুমারখালী বিশ্ববিদ্যালয় কলেজের সবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা প্রজন্ম ফারুক, সাবেক ছাত্র নেতা আয়কর আইনজীবী সাকিবুর রহমান, পলাশ, নয়ন, লতিফ, রাজিব, রাশেদ, রকি, কাজল, নয়ন, সালাম, মুক্তার, শুভ, কুমারখালী কৃষক দলের সদস্য হারুন-অর-রশিদ প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে যোগদানকারী ছাত্র-জনতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তরা নতুন বাংলাদেশ গড়তে আবারও ছাত্র-জনতাকে রাজপথে সামনে থেকে রাষ্ট্র সংস্কারে অগ্রণী ভুমিকা পালন করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই মুহুর্ত থেকে আপামরসাধারণকে সোচ্চার করে বানভাসি মানুষের পাশে দাড়ানোর জন্য আর্থিক তহবিল সংগ্রহ করার কথা বলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।