কুষ্টিয়ায় ৫ কেজি গাঁজাসহ এক যুবক আটক – দৈনিক গণঅধিকার

কুষ্টিয়ায় ৫ কেজি গাঁজাসহ এক যুবক আটক

🇧🇩 উজ্বল হোসেন
আপডেটঃ ২০ জুন, ২০২৩ | ৩:১২
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার সার্বিক তদারকি ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সুলতান মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া সংগীয় অফিসার ফোর্সসহ কুমারখালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মেহেরপুর জেলা হইতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে বহন করিয়া রাজবাড়ী জেলার দিকে যাইতেছে। উক্ত সংবাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.১৫ ঘটিকার সময় সোর্সের বর্ণনামতে উক্ত মোটরসাইকেলটি বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সামনে দিয়ে যাওয়া কালীন সময়ে থামানোর সংকেত দিয়ে না থেমে সংকেত অমান্য করে কনস্টেবল মো: ইনজামুল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কুমারখালী থানা এলাকার দিকে যাইতে থাকে। এসআই(নিঃ)/সুলতান মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষনিক মোটরসাইকেলটি তাড়া করে কুমারখালী থানাধীন বাটিকামারা সাকিনস্থ তরুন মোড়ে জনৈক মোঃ আসাদুল শেখ (৩৮), পিতা-মোঃ আলাউদ্দিন শেখ এর চায়ের দোকানের সামনে কুষ্টিয়া-টু-রাজবাড়ী গামী মহাসড়কের উপর ইং-১৯/০৬/২০২৩ তারিখ ০৬.৫৫ ঘটিকার সময় আসামী ১) মোঃ সোহেল রানা (৪২) পিতা-মোঃ শওকত আলী, সাং-উজলপুর (কুতুবপুর),থানা ও জেলা-মেহেরপুর সদরকে ধৃত করে । তথায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করিয়া ৫ (পাঁচ) কেজি গাঁজা এবং মাদকব্যবসার কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন ব্লু রংয়ের ১৫০ সিসি YAMAHA FZS V3 মোটর সাইকেল উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেন। এতদসংক্রান্তে কুমারখালী থানায় মামলা রুজু করা হয়। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।