কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। – দৈনিক গণঅধিকার

তানভীর লিটন
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫
১০:১২ অপরাহ্ণ

কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত।

তানভীর লিটন
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ১০:১২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া-৪ আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর গোল চত্তর থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে পৌর টার্মিনালে জনসভাস্থলে এসে শেষ হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া-৪ আসনের ট্রাক মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
এসময় জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ বলেন,২৪ শের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যারা বিদায় জানিয়েছে আগামীতে শুধু তারাই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের কাজ করবে। তাই এবারের নির্বাচনে আর ভুল করা যাবে না। প্রকৃত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যারা দেশ ও দশের জন্য কাজ করবে।পরিশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান শাকিল আহমেদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সাবেক কেন্দ্রীয় নেতা সায়ন আহমেদ রাফার সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম,যুগ্ম-আহবায়ক আতাউল্লাহ শামীম,ডাকসুর সাবেক সংগঠক ছাত্রনেতা শাকিল,সমন্বয়ক মাহমুদুল হাসান,কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারহান নিলয়ের সভাপতিত্বে, আতাউল্লাহ শামীম যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় শ্রমিক নেতা স্বপন আহমেদ, কুমারখালি থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি,মহিলা অধিকার পরিষদের নেত্রী সুরাইয়া পারভীন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি আহমেদের,জেলা গণঅধিকার পরিষদের নেতা বাচ্চু মিয়া কুমারখালি উপজেলা গঠনিক সম্পাদক সোলেমান হোসেন, সালাম,শ্রমিক নেতা জাকির, ফারুক, রাজিব,ছাত্রনেতা আনিস, অভি, রাসেল, সিয়ামসহ অনেকেই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।