খোকসার পাইকপাড়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক, এক নারীর অবস্থা আশঙ্কাজনক – দৈনিক গণঅধিকার

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ৩১ মে, ২০২৫
২:৪২ অপরাহ্ণ

খোকসার পাইকপাড়ায় ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক, এক নারীর অবস্থা আশঙ্কাজনক

তৌফিক হাসান তানজীম
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ২:৪২
আজ শনিবার সকালে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে ছেঁউড়িয়া লালন আখড়াবাড়ি এলাকার বাসিন্দা রহিদুলের স্ত্রী চায়না বেগম গুরুতর আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী বাস এবং বিপরীতমুখী একটি ট্রাক পাইকপাড়া মির্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী আহত হন এবং পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।