রংপুর প্রতিনিধি
আরও খবর
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।
পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক
সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে
আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার
অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু
আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫
গঙ্গাচড়ায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ যশোর থেকে গ্রেফতার
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলোচিত বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে । আটক মাসুদ কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের তৃতীয় পুত্র।
গঙ্গাচড়া মডেল থানা সুত্রে জানা যায় গত সাড়ে ৩ মাস ধরে পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চত হয়ে র্যাব-৬ যশোরের সিপিসি-৩ টিম কে গঙ্গাচড়া মডের থানা পত্রের মাধ্যমে অবহিত করে। এরপর র্যাবের উক্ত টিম গত ৪ অক্টোবর অভিযান পরিচালনা করে রাত আনুমানিক সাড়ে সাত টায় যশোরের ঝিকরগাছা ধানার সুডিপুর বাজার এলাকা থেকে আলোচিত বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি মাসুদ মিয়াকে গ্রেফতার করে যশোর কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনন্ত কুমার বর্মন সংগীয় ফোর্সসহ ৪ অক্টোবর রাত ১০ টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার উদ্দেশ্যে রওনা করেন। এবং আসামিকে হেফাজতে গ্রহন করে ৫ অক্টোবর রাত সোহা ৮ টায় গঙ্গাচড়া মডেল থানায় এসে হাজির হন।
থানা সূত্রে জানা যায়, মাসুদ উপজেলার উত্তর কোলকোন্দ গ্রামের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি। মামলা নং ১৯ তারিখ ১৮ জুলাই ২০২৫ ইং। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।